পাবনা মুসলিম কমিউনিটি একটি অরাজনৈতিক ও সেবামূলক ব্যাবসায়িক সংগঠন, যার মূল লক্ষ্য কিছু আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে পাবনাকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা। আমরা আলেমদের তত্ত্বাবধানে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার নিয়ত করেছি এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এলাকাবাসীর দুনিয়া ও আখিরাতের জীবনের উন্নয়নে অবদান রাখতে চাই।
নীতি ও আদর্শ
- সকল কর্মকাণ্ডে ইসলামি নীতিমালা এবং শরিয়াহ অনুযায়ী পরিচালনা করা। সততা, ন্যায় ও দায়িত্বশীলতা বজায় রাখা।
- কুরআন-সুন্নাহকে সালাফে সালিহীনের (ওলামায়ে দেওবন্দ) ব্যাখ্যার আলোকে গ্রহণ করা।
- আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা।
- শিরকমুক্ত ঈমান ও বিদ‘আতমুক্ত আমলের প্রতি আহ্বান করা।
- উম্মাহর ঐক্য ও সংহতির জন্যে কাজ করা।
- মতপার্থক্যপূর্ণ বিষয়ে যথাসম্ভব প্রান্তিকতা পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করা।
- রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়া।
- সততা, নিষ্ঠা, ও পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে এক আল্লাহতা'আলার উপর ভরসা রেখে উক্ত প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার লক্ষে ছাড় দেয়ার মানুষিকতা নিয়ে কাজ করে যাওয়া।
- সকল প্রকার আর্থিক লেন-দেনের ক্ষেত্রে শতভাগ সচ্ছতা নিশ্চিত করা।
লক্ষ্য ও উদ্দেশ্য
- ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সংমিশ্রণ ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা।
- পর্দার সাথে মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করা, বিশেষ করে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবে স্বাভাবিক প্রসব নিশ্চিত করা।
- কর্যে হাসানাকে প্রাতিষ্ঠানিক রূপদান করে সমাজকে সুদমুক্ত করা।
- কৃষি, পশুপালন এবং অন্যান্য সেবা খাতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি উন্নয়ন করা।
- হালাল কর্মসংস্থান সৃষ্টি করা।
- আবাসন প্রকল্প ও হালাল রিসোর্টের মাধ্যমে সমাজে হালাল বিনোদনকে সহজ করা।
কার্যক্রম
- দাওয়াহ
- বুদ্ধিবৃত্তিক দাওয়াহ
- ইসলাহী মজলিস
- ক্যারিয়ার গাইডলাইন
- প্রকল্প বাস্তবায়ন
- আধুনিক ইসলামিক স্কুল প্রতিষ্ঠা
- নরমাল ডেলিভারি হাসপাতাল স্থাপন
- কর্যে হাসানাকে প্রাতিষ্ঠানিক রূপদান
তহবিল ও আয়ের এর উৎস
- মাসিক ভিত্তিতে সদস্যদের জমাকৃত অর্থ।
- জনসাধারণ কর্তৃক দাওয়াহ খাতে প্রদত্ত অনুদান।
ব্যয়ের নীতিমালা
- সদস্যদের জমাকৃত অর্থ মূল কমিটির পরামর্শ মোতাবেক প্রকল্পে ব্যয় হয়।
- দাওয়াহ এর অনুদান শুধুমাত্র দাওয়াহ এর ক্ষেত্রেই ব্যয় হয়।
- নেসাব পরিমাণ মাল হলে যাকাত প্রদান।
সাথী নির্বাচন ও কর্মপদ্ধতি
- আহলে সুন্নাতওয়াল জামাতের আকিদাভুক্ত হওয়া।
- দ্বীনদারিত্বকে প্রাধান্য দেয়া।
- উপার্জন হালাল হওয়া।
- মাশোয়ারার ভিত্তিতে উপদেষ্টাদের মত নিয়ে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
15
+
Team Members
30
+
Team Members
100
+
Team Members
50
+
Team Members