পাবনা মুসলিম কমিউনিটি একটি অরাজনৈতিক ও সেবামূলক ব্যাবসায়িক সংগঠন, যার মূল লক্ষ্য কিছু আদর্শ সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে পাবনাকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা। আমরা আলেমদের তত্ত্বাবধানে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার নিয়ত করেছি এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এলাকাবাসীর দুনিয়া ও আখিরাতের জীবনের উন্নয়নে অবদান রাখতে চাই।
আমাদের কার্যক্রম
প্রকল্প
৩
দাওয়াহ
৩
চলমান কার্যক্রমসমূহ:
বুদ্ধিবৃত্তিক দাওয়াহ কনফারেন্স - ১:
বাৎসরিক দাওয়াহ কার্যক্রম:
বুদ্ধিবৃত্তিক দাওয়াহ কনফারেন্স:
এই কনফারেন্সের উদ্দেশ্য হলো ইসলামি শিক্ষা ও মূল্যবোধের ভিত্তিতে সমকালীন সামাজিক, রাজনৈতিক, এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। আলোচনার বিষয়গুলো বুদ্ধিবৃত্তিকভাবে তুলে ধরা হবে, যা ইসলামের নৈতিক দিকগুলো সম্পর্কে গভীর ধারণা দেবে এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার পথ দেখাবে।
ইসলাহী মজলিস:
এই মজলিসের মূল লক্ষ্য হলো আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং ইসলামের মূল শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। মজলিসে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান এবং ধর্মীয় অনুশাসনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়, যাতে ব্যক্তির নৈতিকতা, আখলাক এবং আধ্যাত্মিকতা উন্নত হয়।
মুমিনের পথচলা: ক্যারিয়ারে সাফল্য ও ঈমানের দৃঢ়তা:
এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো একজন মুমিন তার কর্মক্ষেত্রে পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি কিভাবে ইসলামের আদর্শ বজায় রাখতে পারে, সে সম্পর্কে দিকনির্দেশনা দেয়া। ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও পরিকল্পনার পাশাপাশি, কাজের পরিবেশে এবং ব্যক্তিগত জীবনে আখলাক ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হবে।
প্রকল্প সমূহ:
আধুনিক ইসলামিক স্কুল প্রতিষ্ঠা:
আধুনিক ইসলামিক স্কুল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ধর্মীয় ও সাধারণ শিক্ষার মধ্যে সুষম মেলবন্ধন ঘটানো, যাতে শিক্ষার্থীরা আদর্শ মুসলিম এবং সমাজের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এই স্কুলে কুরআন ও হাদিসের পাশাপাশি বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, এবং অন্যান্য আধুনিক বিষয়ের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হবে।
নরমাল ডেলিভারি হাসপাতাল স্থাপন:
নরমাল ডেলিভারি হাসপাতাল স্থাপনের লক্ষ্য হলো পর্দার সাথে মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করা, বিশেষ করে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবে স্বাভাবিক প্রসব নিশ্চিত করা। এ ধরনের হাসপাতাল এমনভাবে ডিজাইন করা হবে যাতে মায়েরা পর্দার সাথে, সহজে, আরামদায়ক পরিবেশে এবং সাশ্রয়ী মূল্যে প্রসব সেবা পেতে পারেন।
কর্যে হাসানাকে প্রাতিষ্ঠানিক রূপদান:
ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় কর্যে হাসানা হলো সুদবিহীন ঋণ, যা মানুষের আর্থিক সংকট মোকাবিলায় সাহায্য করে। আমাদের লক্ষ্য হলো এটিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়া, যেন দরিদ্র, অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণ প্রদান করা যায়, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং তাদের জীবনমান উন্নত করতে পারে।
Team Members
Team Members
Team Members
Team Members